শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

খেজুরের রস পান করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জে খেজুরের রস পান করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) এবং একই এলাকার মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)। ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে মিরাজ সাভারের সিএফএম কলেজ থেকে সদ্য মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন।

নিহতদের স্বজন ও বন্ধুরা জানান, ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকা থেকে মোটরসাইকেলে করে ১২-১৩ জনের একটি দল খেজুরের রস পান করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যান। রস পান শেষে ফেরার পথে গাড়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ ও মিরাজ ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102