মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা: রিপোর্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সীমান্ত নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর টালমাটাল যুদ্ধবিরতির মাঝে কম্বোডিয়ায় সম্ভাব্য নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা। নিরাপত্তা সূত্রের বরাতে কম্বোডিয়ার খেমার টাইমস সোমবার (১৭ নভেম্বর) এমনটাই দাবি করেছে।

সূত্রগুলো সংবাদপত্রটিকে বলেছে, ‘থাই সৈন্যরা ১৮ নভেম্বর পুরসাত প্রদেশের থমার দা এলাকা এবং ও’ফ্লুক দাম্রে এলাকায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।’প্রতিবেদনে আরও বলা হয়েছে, কম্বোডিয়ান কর্তৃপক্ষ ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন নিহতের পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি সই করে থাইল্যান্ড ও কম্বোডিয়া।গত সপ্তাহে থাইল্যান্ড একতরফাভাবে যুদ্ধবিরতির কয়েকটি ধারা স্থগিত করার একদিন পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।

 

১২ নভেম্বর থাই সেনারা বান্তে মিয়ানচে প্রদেশের কম্বোডিয়ান সীমান্তবর্তী গ্রাম প্রে চানে গুলি চালায়। এর ফলে একজন স্থানীয় বাসিন্দা নিহত এবং তিনজন গুরুতর আহত হন। সীমান্তে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে থাই সেনারা আহত হওয়ার পর ব্যাংকক এই পদক্ষেপ নেয়।কম্বোডিয়া এই অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেছে, তারা নতুন করে কোনো মাইন পুঁতে রাখেনি। তারা মাইন নিষিদ্ধকরণ চুক্তি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102