বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, ভারতের উদ্বেগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

তিব্বত, ভারত ও বাংলাদেশ দিয়ে প্রবাহিত একটি নদীর ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। গতকাল শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেইজিং গত ডিসেম্বরেই এই প্রকল্পের অনুমোদন দেয়। নদীটি তিব্বতে ‘ইয়ারলুং স্যাংপো’ নামে পরিচিত এবং ভারত ও বাংলাদেশে এটি ‘ব্রহ্মপুত্র’ নামে পরিচিত। চীন এই প্রকল্পকে তাদের জিরো কার্বন লক্ষ্যমাত্রা এবং তিব্বত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ মূলত অন্যান্য অঞ্চলে পাঠানো হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদাও মেটানো হবে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এর ফলে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা নদীর নিম্নপ্রবাহে বসবাস করেন, তাদের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।

সিনহুয়া জানায়, এই প্রকল্পের আওতায় পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে এবং এতে আনুমানিক ব্যয় হবে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)।

ভারত জানুয়ারিতে জানায় যে, তারা তিব্বতের এই প্রকল্প নিয়ে উদ্বেগের কথা চীনকে জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, চীনকে অনুরোধ করা হয়েছে যেন ব্রহ্মপুত্র নদীর উজানে কোনো কার্যকলাপের মাধ্যমে নিম্নপ্রবাহের রাষ্ট্রগুলোর স্বার্থ ক্ষুণ্ন না হয়।

ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে, এই প্রকল্পের কোনো নেতিবাচক প্রভাব নিম্নপ্রবাহে পড়বে না।

এছাড়া পরিবেশবিদরা সতর্ক করেছেন যে, পরিবেশগতভাবে সংবেদনশীল তিব্বত মালভূমিতে এ ধরনের মেগা প্রকল্পগুলোর অপূরণীয় প্রভাব পড়তে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102