মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

আমেরিকায় পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইস্ট লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭:৩০টার দিকে (স্থানীয় সময়) বিস্কেইলুজ সেন্টার একাডেমি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরন ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বোমা স্কোয়াড সান্তা মনিকা শহরের একটি গ্যারেজে  একটি গ্রেনেড উদ্ধার করে।

সেই গ্রেনেডটি শুক্রবার প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল। যেখানে কর্মকর্তারা সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন — এ সময়ই বিস্ফোরণ ঘটে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। এতে কেউ আহত হননি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহত তিন পুলিশ কর্মকর্তা অসাধারণ বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন।  যাদের চাকরির মেয়াদ ছিল ১৯ থেকে ৩৩ বছর পর্যন্ত।

তবে নিহত কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। তিনজনই শেরিফ বিভাগের আগুন ও বিস্ফোরক বিভাগে নিযুক্ত ছিলেন।

শেরিফ লুনা জানান, ১৮৫৭ সালে প্রশিক্ষণকেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে এটি সেখানকার সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনা তদন্তে এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো সহায়তা করছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসসের কার্যালয় এক্সে দেওয়া একটি পোস্টে জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102