মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক বেতন ছাড়াও ভারতে একজন মুখ্যমন্ত্রী পান যেসব সুবিধা

প্রতিরোধ যোদ্ধাদের বোমা হামলা, একসঙ্গে উড়ে গেল ৫ ইসরায়েলি সেনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

উত্তর গাজার বেইত হানুনে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৭ জুলাই) রাত ১০টার পর উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা দুজনই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

নিহত অন্য তিন সেনারও নাম প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন—গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের ২৮ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রেজি.) বেনিয়ামিন আসুলিন, জেরুজালেমের কেফির ব্রিগেডের নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়ান এবং কেফির ব্রিগেডের নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের  ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল।

এই বিস্ফোরণের সময় সেনারা গাড়িতে ছিলেন না, তারা হেঁটে অভিযান করছিলেন। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। হামলার আগে এলাকাটিতে বিমান হামলা চালায় আইডিএফ। তারপরও পাল্টা হামলার শিকার হতে হয় তাদের। এই অভিযানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য ছিল এলাকাটি থেকে সম্পূর্ণভাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের নির্মূল করা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102