মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক বেতন ছাড়াও ভারতে একজন মুখ্যমন্ত্রী পান যেসব সুবিধা

যুদ্ধের পর আশুরার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ইসরাইল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি তেহরানে আশুরা রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভিডিওতে দেখা যায়, খামেনিকে স্বাগত জানাচ্ছেন উপস্থিত মুসল্লিরা ও স্লোগান দিচ্ছেন, আমাদের রক্ত আমাদের নেতার জন্য।

আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসউদ আলি। তিনি বলেন, কারবালার শহীদ ইমাম হোসাইনের (আ.) আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না।

তিনি বলেন, আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি ‘অপমান কখনো নয়’ এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে। আর এ মিথ্যা জায়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বজুড়ে।

অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য দেননি। তবে তিনি খ্যাতিমান শোকসংগীত শিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কিছু বলেন। পরে কারিমি জানান, খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন: ‘তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ…’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102