বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুরায় সিরিয়ার সাইয়্যেদা জয়নাব মাজারে আনুষ্ঠানিকতা স্থগিত, তীর্থযাত্রীরা ঝুঁকছেন ইরানে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

সিরিয়ার দামেস্ক উপকণ্ঠের পবিত্র সাইয়্যেদা জয়নাব (রা.) মাজারে এ বছর আশুরা উপলক্ষে আনুষ্ঠানিক ধর্মীয় অনুষ্ঠান স্থগিত হওয়ায় ইরাকি শিয়া তীর্থযাত্রীরা তাদের গন্তব্য পরিবর্তন করে ইরানের ধর্মীয় কেন্দ্রগুলোতে যাচ্ছেন।

 

প্রতিবছর মহররমের ১০ তারিখ আশুরায় হাজারো তীর্থযাত্রী এই মাজারে সমবেত হন। তবে এবার কোনো আনুষ্ঠানিকতা না হওয়ায় অনেকে হতাশ। ইরাকি তীর্থযাত্রী উম হাসান বলেন, তিনি প্রতি বছর সিরিয়ায় যান, কিন্তু এবার ফাতিমা মাসুমা (রা.)-এর মাজারের জন্য কোম শহরে গেছেন। সিরিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা অনুষ্ঠান নিষিদ্ধ করেনি বা মাজার বন্ধ রাখার নির্দেশ দেয়নি। তবে মাজার প্রশাসনের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা ও সংগঠনগত কারণে এবার অনুষ্ঠান মাজার প্রাঙ্গণের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক উত্তেজনাও তীর্থযাত্রীদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদরের ঘনিষ্ঠ ইসাম হুসেইন সিরিয়া সফর পরিহারের আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়া সরকার সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে ধর্মীয় স্বাধীনতা রোধ করছে। সাম্প্রতিক সময়ে স্থিতিশীল পরিস্থিতিতে সিরিয়ায় ধর্মীয় সফর ফের শুরু হলেও এবার নিরাপত্তা ও রাজনীতির জটিলতায় ইরাকি তীর্থসংগঠকরা ইরানমুখী প্যাকেজে জোর দিচ্ছেন। ধর্মীয় আবেগ, নিরাপত্তা ও রাজনীতি—সব মিলে এবার আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী সিরিয়া সফর বাধাগ্রস্ত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102