বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর দিল সৌদি আরব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

সৌদিতে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য সুখবর দিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, এসব ভিসাধারীরা এখন ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন।

এ সুযোগ চালু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে, যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম। ঘোষণায় বলা হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।

ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

জাওয়াজাত জানিয়েছে, যারা এই সুবিধা নিতে চান, তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করেন। সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে।

যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান এটা তাদের জন্য অনেক বড় সুযোগ ।

যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেয়াও যেতে পারে।

সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে, যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। তাই যাদের ভিসা মেয়াদোত্তীর্ণ, তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে দেশটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102