সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ জুন) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশফিকুর রহমান কাজল আওয়ামী লীগের কাহালু উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ২০১৮ এবং ২০২৪ এর নির্বাচনে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। পুলিশের এই কর্মকর্তা জানান, ছাত্র- জনতার জুলাই আন্দোলনের মামলায় কাজলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102