বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বাংলাদেশ সীমান্তের কাছে যুদ্ধবিমান মোতায়েন ভারতের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ভারতের শিলিগুড়ি করিডোরে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল ফাইটার জেট ও এস-৪০০ মোতায়েন করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এই অঞ্চলকে ‘চিকেনস নেক’ বলা হয়ে থাকে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমে এলেও এখন চীন ও বাংলাদেশের দিকে চোক রাঙাচ্ছে ভারত। সম্প্রতি চীনা সামরিক বাহিনী ভারত-ভুটান সীমান্তে সামরিক মহড়া কাজ শুরু করেছে। আর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাও ভারতের প্রতিকূলে গেছে। সবকিছু মিলে সতর্ক অবস্থান নিয়েছে দিল্লি।

সংবাদমাধ্যমটির দাবি, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। ভূরাজনীতির এই পরিবর্তন গুরুত্ব সহকারে দেখছে ভারত। পূর্বাঞ্চলীয় এলাকায় ১০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ড্রোনও মোতায়েন করেছে তারা।

জি নিউজের তথ্যমতে, শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থানের মাধ্যমে ভারত তার শক্তি প্রদর্শন করছে বরং একটি কৌশলগত বার্তাও দিচ্ছে যে- উত্তর (চীন) বা পূর্বে (বাংলাদেশ) যে কোনো দুঃসাহসিক কাজ পূর্ণ শক্তির সঙ্গে মোকাবিলা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102