শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি সংরক্ষিত আসনে ৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের আজ যেমন থাকবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর হাওরের পানিতে ভাসছে বিলকিসের স্বপ্ন, মাথায় কিস্তির চাপ প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা হাওরের ৭ জেলায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি

চীনে প্রথমবারের মতো বাংলাদেশি আম রপ্তানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

দেশের ইতিহাসে প্রথমবার চীনের বাজারে প্রবেশ করল বাংলাদেশি আম। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতক্ষীরা ও যশোরের ১০ টন আমের প্রথম চালান চীনে পাঠানো হয়।

দীর্ঘ প্রস্তুতি শেষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ রপ্তানি বাস্তবায়িত হয়। ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এটি দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন অধ্যায়। ভবিষ্যতে পেয়ারা ও কাঁঠালের রপ্তানিও বিবেচনায় রয়েছে।

রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বিমান ভাড়া কমাতে বিমান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

বর্তমানে বাংলাদেশের আম ৩৮টি দেশে রপ্তানি হচ্ছে। ২০২২ সাল থেকে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাজশাহীর চার জেলার আমচাষিরা এ মৌসুমে ৬ হাজার ৮৯২ কোটি টাকার আম বিক্রি করবেন, যার মধ্যে ৬৭ কোটি টাকার ৬,৭২০ টন আম রপ্তানি হবে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই সফলতা অন্যান্য কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশেও সহায়ক হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102