বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মিশিগানে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশি যুবক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের বাংলাটাউনে গাড়ি দুর্ঘটনা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে আবদুল আহাদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

গত রোববার (২৫ মে) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আহাদ ডেট্রয়েটের ম্যাগডুগাল স্ট্রিটের বাসিন্দা শফিক আলীর ছেলে। তার দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বনাথ উপজেলার দোহাল পীরেরবাড়ি গ্রামে। মঙ্গলবার (২৭ মে) খবরটি গণমাধ্যমের সামনে আসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি গাড়ি আরেকটিতে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি সালিশে মেটাতে গিয়ে বচসা, তারপর হাতাহাতি এবং একপর্যায়ে গুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মাসুম আহমেদ (ছেলে: এনাম উদ্দিন দৌলা, হ্যামট্রামিক) এবং তার চাচাতো ভাই রুমন আহমেদ (ছেলে: আব্বাস উদ্দিন, হ্যামট্রামিক)। তারা বর্তমানে ডেট্রয়েট হেনরিফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার গুলাটিকর গ্রামে। অপর আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

ডেট্রয়েট পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ঘটনার সুনির্দিষ্ট কারণ বা আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

এদিকে সোমবার বাদ মাগরিব ডেট্রয়েট শহরের মসজিদ নূরে আবদুল আহাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কয়েক শতাধিক মানুষ অংশ নেন। ইমাম হাফেজ আবুবক্কর সিদ্দিকী ও বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক জানাজার আগে বক্তব্যে সবাইকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102