বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

নতুন করে ইউক্রেনে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ইউক্রেনে নতুন করে আক্রমণের জন্য প্রস্তুত রাশিয়া। স্থানীয় সময় সোমবার (২৬ মে) নিজ দেশের গোয়েন্দা তথ্যের বরাতে এমন দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে হামলা নিয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প ‘অতিরিক্ত আবেগ’ দেখাচ্ছেন।

এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট জানালেন, রাশিয়া নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, মস্কো শান্তি আলোচনায় মোটেও আগ্রহী নয়, বরং যুদ্ধ জোরদার করার পরিকল্পনা করছে।

এমন পরিস্থিতিতে জেলেনস্কি পশ্চিমা শক্তিগুলোকে রাশিয়ার ওপর যৌথ ও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ইউক্রেন শান্তি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত। পুতিনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এই ইঙ্গিত দেয় যে রাশিয়া এখনো শান্তিতে ইচ্ছুক নয়। তবে ইউরোপ একযোগে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং এই বার্তাটি রাশিয়ার জন্য একটি সতর্কতা।

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, মাইক্রোসফট ও জুমের মতো বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোকে রাশিয়ায় সীমিত করা উচিত, কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে। এসময় তিনি দেশীয় সফটওয়্যার কোম্পানির উন্নয়নে গুরুত্বারোপ করেন।

একইদিনে পুতিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে ক্রেমলিনে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102