রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আর্জেন্টাইন তারকা পারেদেস-দিবালাদের কোচ হচ্ছেন ক্লপ!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ইউরোপীয় ফুটবলে আলোড়ন তুলেছে ইউর্গেন ক্লপকে ঘিরে নতুন গুঞ্জন। কোচিং থেকে বিরতিতে থাকা সাবেক লিভারপুল কোচকে ইতালিয়ান ক্লাব এএস রোমা নতুন মৌসুমের জন্য দলে নিতে চাচ্ছে। ইতালির শীর্ষ দৈনিক লা স্তাম্পা জানায়, ক্লপ ইতোমধ্যেই রোমার প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়েছেন। রোমার বর্তমান কোচ ক্লদিও রানিয়েরি মৌসুম শেষে আবার অবসর নিতে চান, ফলে ক্লাবটি বড় কোনো কোচ খুঁজছে। রোমার এক ভিডিওতেও ‘KLOPP’–এর প্রতি ইঙ্গিত পাওয়া গেছে। বর্তমানে ক্লাবে আছেন দিবালা, পারেদেস ও সৌলের মতো তারকা খেলোয়াড়। ক্লপকে ঘিরে বড় প্রকল্পে এগোচ্ছে রোমা, ছয়জন নতুন খেলোয়াড় সাইন করার পরিকল্পনাও রয়েছে। লিভারপুলে ৯ বছর সফলভাবে কাটিয়ে ক্লপ বর্তমানে ‘রেডবুল’ গ্রুপে দায়িত্বে থাকলেও, তিনি সেখানে খুশি নন বলে শোনা যায়। ক্লপ রোমায় এলে তার বিখ্যাত গ্রেগেনপ্রেসিং ও হেভি মেটাল ফুটবল আবার ইউরোপ মাতাতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, রোমা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102