রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ হচ্ছে ডি মারিয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া বেনফিকায় তাঁর দ্বিতীয় অধ্যায়ের ইতি টানছেন। শনিবার ব্রাগার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দেন।

তাঁর ঘোষণায় লিগ হারানোর হতাশা এবং বিদায়ের বেদনা স্পষ্ট ছিল। তিনি জানান, এটি ছিল বেনফিকা জার্সিতে তাঁর শেষ লিগ ম্যাচ। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস), যেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার জোর আলোচনা চলছে। ৩৭ বছর বয়সী ডি মারিয়ার সঙ্গে বেনফিকার চুক্তি ৩০ জুন পর্যন্ত চলবে। তবে তিনি ১৫ জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে বেনফিকার হয়ে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। আগামী রোববার স্পোর্টিং লিসবনের বিপক্ষে পর্তুগিজ কাপের ফাইনালে জিতে স্মরণীয় বিদায় নেওয়ার প্রত্যাশা তাঁর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102