রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

সবুজ সংকেত পেল বিসিবি, পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে ভারত-পাকিস্তান উত্তেজনায় সিরিজটি অনিশ্চয়তায় পড়ে। অবশেষে যুদ্ধবিরতির প্রেক্ষিতে সরকারের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি জানান, এখন খেলোয়াড় ও বিদেশি কোচদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পিএসএলের সূচি পরিবর্তনের কারণে সিরিজের সময়ও পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ মে এবং শেষ ম্যাচ ৫ জুন।

এর আগে, বাংলাদেশ দল ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সফরের মূল লক্ষ্য এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিশ্চিত করা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102