বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুয়া খেলার মামলায় ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগেই যে ৫ সংকেত দেয় বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন ইতিহাসে এটাই প্রথম : প্রধান বিচারপতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, হাইকোর্টের রায়ে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।

১৩ মে জামায়াতে ইসলামী দলের নিবন্ধন ফিরে পেতে করা আপিল শুনানির সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে এ মন্তব্য করেন তিনি।

২০০৮ সালে জামায়াতকে সাময়িকভাবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। কিন্তু ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ দলটির নিবন্ধন বাতিল করে রায় দেয়। পরে ২০১৮ সালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

এছাড়া ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সুপ্রিম কোর্টের ন্যায়বিচারের প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায়, ২০১৭ সালে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে তা বাতিল করা হয়। বর্তমানে জামায়াত নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। আজকের শুনানি সেই প্রক্রিয়ারই অংশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102