বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সমতায় শেষ লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল।

অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে আর্সেনাল।

এবারের আসরে দুই দলের প্রথম দেখায় এমিরেটস স্টেডিয়ামেও একই স্কোরলাইনে শেষ হয়েছিল লড়াই।

আগেই শিরোপা জেতা লিভারপুলের ৩৬ ম্যাচে পয়েন্ট হলো ৮৩। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল করল মিকেল আর্তেতার দল।

২০তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন কোডি হাকপো। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াস।

দ্বিতীয়ার্ধে দারুণ খেলা আর্সেনাল ৪৭তম মিনিটে ব্যবধান কমায় গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ৭০তম মিনিটে দলকে সমতায় ফেরান মিকেল মেরিনো। তবে ৭৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার।

যোগ করা সময়ে অ্যান্ডি রবার্টসন আর্সেনালের জালে বল পাঠালেও, আক্রমণের শুরুতে ফাউল হওয়ায় গোল মেলেনি।

দিনের আরেক ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারানো নিউক্যাসল ইউনাইটেড ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে। এক পয়েন্ট কম নিয়ে চারে ম্যানচেস্টার সিটি।

পাঁচ নম্বরে চেলসির পয়েন্ট ৬৩। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ছয়ে অ্যাস্টন ভিলা। ৬২ পয়েন্ট নিয়ে সাতে আছে নটিংহ্যাম ফরেস্ট।

এবার প্রিমিয়ার লিগ থেকে টেবিলের প্রথম পাঁচটি দল উঠবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102