বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

আ.লীগ নিষিদ্ধ : সবার দৃষ্টি যমুনায়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধে উত্তাল ঢাকা। আন্দোলনকারীরা নতুন নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছেন। সবশেষ ‘মার্চ ফর যমুনা’ কর্মসূচিও ঘোষণা করেছে।

এরমধ্যেই চলছে প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক।

সেই বৈঠকের কী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে? সেই ঘোষণা কি আসছে? এমন নানা প্রশ্নই এখন সবার মুখে।

ফলে সবার দৃষ্টি এখন যমুনায়। তাদের অপেক্ষা সেখান থেকে কী সিদ্ধান্ত আসে।

তবে শনিবার (১০ মে) রাত ১০টা পর্যন্ত উপদেষ্টাদের বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি।

রাত ৮টায় শুরু হওয়া ওই বৈঠকের ব্রিফিংয়ের অপেক্ষায় যমুনায় বাইরে জড়ো হওয়া গণমাধ্যম কর্মীরা।

সেখানে ব্রিফিংয়ের জন্য মঞ্চও প্রস্তুত করা হয়েছে।

অন্যদিকে শাহবাগ মোড় থেকে এসে এখন শাহোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য।

তারা আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবি করছে।

এসব দাবিতে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণাও দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102