শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভালুকায় পরকীয়া সন্দেহে ছুরিকাঘাতে শ্রমিক খুন, ঘাতক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় পরকীয়া সন্দেহে ছুরিকাঘাতে মো. রফিকুল ইসলাম রতন (৪০) নামে এক শ্রমিক খুন হয়েছেন। সোমবার (৫ মে) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় ঘাতক চুন্নু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রতন বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ পাশের বাড়ির ভাড়াটিয়া চুন্নু মিয়া দৌড়ে এসে তার পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রতনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মোসলেম উদ্দিন জানান, “আমি চায়ের দোকানেই ছিলাম। চুন্নু কোনো কথা না বলেই রতনকে ছুরি মারে। আমাকেও আক্রমণের চেষ্টা করলে আমি হাতে থাকা চা ছুড়ে আত্মরক্ষা করি।”

পুলিশ জানায়, হত্যার পর চুন্নু নিজ বাসায় আত্মগোপন করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান বলেন, “ঘটনার পেছনে পরকীয়া সন্দেহের কথা শোনা যাচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102