সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই দিনে ৩ জনের মৃত্যু চীনের গুপ্তচরবৃত্তির প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দিয়েছিল চীন অসহায় পরিবারের পাশে আলহাজ হযরত আলী : মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা

এনআইডি সংশোধনে গতি আনতে নতুন সিদ্ধান্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ক্ষেত্রে কোন কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে ১৫ দিন পরপর সেই প্রতিবেদন দাখিলের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

 

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানের সই করা নির্দেশনাটি এরইমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনটরিং এবং প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।

এনআইডি সংশোধনের চার লাখের মতো আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। আর এসব আবেদন জুনের মধ্যেই নিষ্পত্তি করতে চায় ইসি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102