বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে ভারতীয় গণমাধ্যম : পাঞ্জাবের তথ্যমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে পরিস্থিতিকে অতিরঞ্জিত করার অভিযোগ করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারি। তিনি বলেছেন, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামের ঘটনার কোনো প্রকৃত তদন্ত করা হয়নি।

তিনি বলেন, পেহেলগাম ঘটনার ১০ মিনিটের মধ্যে একটি এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি এফআইআরে ‌‘ফরেইন মাস্টার’ ও ‘ক্রস বর্ডার’ শব্দগুলো ব্যবহার করা হয়। অঞ্চলজুড়ে উত্তেজনা সত্ত্বেও আজমা বুখারি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, রাজনৈতিক বিরোধিতা যাই হোক না কেন, আমরা সবাই প্রথমে পাকিস্তানি।

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধে কেবল অস্ত্র ও সেনাবাহিনী দিয়ে লড়াই হয় না, শহীদের চেতনা ও বিশ্বাস প্রয়োজন। তবে তিনি শান্তির বার্তা পাঠিয়ে বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, আমরা কারও সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না।

কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দেশ দুইটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়। তিনি অঙ্গীকার করে বলেন, আত্মমর্যাদা ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। তাতে পরিস্থিতি যে রকমই হোক না কেন। সূত্র: জিও নিউজ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102