রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ দল। কিন্তু এই সিরিজে খেলা হচ্ছে না দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদের। মূলত ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি এই পেসারের।

জানা গেছে, গোড়ালির ইনজুরিতে ভুগছেন তাসকিন। সেই চোট সারাতে দেশের বাইরে যাবেন তিনি।

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে। এর আগেই সেখানে থাকবেন তিনি।’ দেবাশীষ নিজেই তাসকিনের সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানান।

ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর তাসকিনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিসিবির এই চিকিৎসক। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে।

এর আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ বলেছিলেন, ‘বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102