বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

গাজীপুরের  চৌরাস্তায় মার্কেটে আগুন।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
গাজীপুরের  চৌরাস্তায় মার্কেটে আগুন।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে আনোয়ারা বেগম নামে একটি আধাপাকা মার্কেটে  সোমবার (০৩রা ফেব্রুয়ারী ২০২৫ ইং) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে ভোগড়া ও জয়দেবপুর
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে কয়েকটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করত ব্যবসায়ীরা। আজ বিকেল সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘সাড়ে ৩টার কিছু সময় পর আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোগড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেন।
পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে তদন্তের সাপেক্ষে জানা যাবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102