বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানির অনুমতি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানির অনুমতি।

ভারত ও পাকিস্তানের পর এবার ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে এসব চাল কেনা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভিয়েতনাম থেকে জি-টু-জি পর্যায়ে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ভিয়েতনামের ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন থেকে প্রতি মেট্রিক টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

আগের বৈঠকগুলোতে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকেও কয়েক দফায় চাল আমদানির অনুমতি দিয়েছিল ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ভারত ও পাকিস্তান দুই দেশ থেকেই এক লাখ টন চাল আমদানি করা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্র ডেকে ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করা হবে। আর পাকিস্তান থেকেও ৫০ হাজার টন চাল আমদানি করা হবে সরাসরি অর্থাৎ সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102