বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে গাঁজা বিক্রি করতেন তারা, এরপর যা হলো।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে গাঁজা বিক্রি করতেন তারা, এরপর যা হলো।

ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকের কার্ড ঝুলিয়ে যাওয়ার সময় ১৫ কেজি গাঁজাসহ ২ নারীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটকদের মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার মো. সোহাগের স্ত্রী মারিয়া বেগম।

জানা যায়, ওই ২ নারী গলায় দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির কার্ড ঝুলিয়ে মাদক নিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটক হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।

মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে মাদকের চালান ভাঙ্গায় ঢুকবে। এজন্য সন্ধ্যার পর থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত ৯টার দিকে সাদা একটি মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। এসময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৬ প্যাকেট থেকে ১৫ কেজি গাজা, ৩টি মোবাইল জব্দ করা হয়।”

মোকছেদুর রহমান আরও বলেন, “গাড়িটি তল্লাশির সময় আটক দুই নারী পুলিশের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভুয়া সাংবাদিক স্বীকার করে। তারা ঢাকার সাইনবোর্ড থেকে ১৫ কেজি গাঁজা নিয়ে ভাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102