বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বিএনপি চেয়ারপার্সনের সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যেঃ ডা. জাহিদ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যেঃ ডা. জাহিদ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় সময় সোমবার হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া।’

খালেদা জিয়ার ব্যক্তিগত এ চিকিৎসক আরও বলেন, ‘নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপার্সন।’

বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ‍্য বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজের দ‍্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীণ রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102