বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।

রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

ঢাকা-সিলেটের পাশপাশি কুমিল্লাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

সিলেটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। আপাতত এইটুকু জেনেছি। পরবর্তীতে বিস্তারিত জানাবো।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও একই তথ্য পাওয়া যাচ্ছে। তারা বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব ৫৩১ কিলোমিটার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102