রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪  ভারতীয় জেলে।

বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে তাদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিতিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যায়।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দিকে সকলের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা জানান, কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী নির্দেশনা পেলে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102