মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল!

সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চুড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে। সেদিন এদেশের তওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সে সময় বেশি দূরে নয়।’ এমন কথা বেশ জোরালোভাবে বলেছিলেন প্রয়াত আলেমে দ্বীন মাওলানা লুৎফর রহমান। তার সেই ভবিষ্যদ্বাণী ৯ মাসের মাথায় সত্যি হয়ে গেল। ঠিক বীরের বেশেই ১০ লক্ষাধিক মানুষের সমাগমে যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ ৫ বছর পর তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিয়েছেন এই আলেমে দ্বীন।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত ১০টার দিকে প্রধান মুফাসসির হিসেবে যোগ দেন আজহারী। এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী।

এরপর দেশজুড়ে নানান সমালোচনা ও গুঞ্জন শুরু হয়। তখন এক বক্তব্যে মাওলানা লুৎফর রহমান বলেছিলেন, মিজান আসবে, বীরের বেশেই আসবে। এই বক্তব্যের পর গত মার্চের ৩ তারিখ রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু মিজানুর রহমানকে নিয়ে তার বক্তব্য আজও সামাজিক মাধ্যমে রয়ে গেছে।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও দেশে ফিরেছিলেন মিজানুর রহমান আজহারী। কিন্তু ছোট্ট সেই সফরে কোনো মাহফিলে যোগ দেননি। এবার দ্বিতীয় দফায় দেশে ফিরে শুরু করেছেন মাহফিল। যার প্রথম মাহফিল ছিল গতকাল। সেখানেই তাকে বরণ করতে এসেছিলেন লাখো মানুষ। তার বক্তব্য শুনতে হুমড়ি খেয়ে উপস্থিত হয়েছিল ধর্মপ্রাণ জনতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102