মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

বাগেরহাটে মাদক সম্রাজ্ঞীসহ গ্রেফতার-২,পাঁচশত পিচ ইয়াবা উদ্ধার।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাটে মাদক সম্রাজ্ঞীসহ গ্রেফতার-২,পাঁচশত পিচ ইয়াবা উদ্ধার।

বাগেরহাটের হাড়িখালীতে মধ্যরাতে একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান চালিয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া (৩০) নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগি শেখ ফরিদ (২৫) কে গ্রেফতার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান।

গ্রেফতার নওশীন পূরবী ওরফে ডালিয়া বাগেরহাটের শরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নের শেখ মহিউদ্দিনের ছেলে।

বাগেরহাট মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই রফিক, এ এস আই সরদার সাইফুল ইসলাম এবং এ এস আই মইনুল প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তি মতে পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এস আই হানিফ, এস আই গৌতম এ এস আই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স সহ অভিযানে অংশ নিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102