মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

কালিয়াকৈরে অনুমোদনহীন দুই প্লাস্টিক কারখানায় জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদনহীন দুটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, লতিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ‘নূর প্লাস্টিক’ নামে একটি কারখানা পরিচালিত হয়ে আসছিল। কারখানা থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের বাসিন্দারা নানা সমস্যায় পড়ছিলেন। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে নূর প্লাস্টিক কারখানাটির বিএসটিআই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে। এ কারণে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পাশের আরেকটি কারখানায় ময়লা-আবর্জনা থেকে প্লাস্টিক তৈরির অভিযোগে অভিযান চালানো হয়। ওই কারখানাকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটিকে জরিমানা করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়। অভিযান শেষে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102