যশোরের কেশবপুরে প্রাণকেন্দ্র থানার মোড় সংলগ্ন আজাদ মার্কেটে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে ২৮ জন ব্যবসায়ী দোকান পাতিয়ে ব্যবসা করলেও তাদের কাছ থেকে নেওয়া হয়নি কোন ভাড়া।
যার ফলে অসচ্ছল ওই ব্যবসায়ী পরিবার গুলো আর্থিকভাবে পাচ্ছে বাড়তি সুবিধা।
আর এই মানবিক এবং মহৎ কাজটি করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর আজাদ মার্কেটটি আনুমানিক ৪০ শতক জমির উপর প্রায় ২৫ বছর ধরে ২৮জন দোকানদার গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠন।
আর এই জায়গার মালিক কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি দীর্ঘদিন ধরে জমিটি উন্মুক্ত রেখে স্থানীয় ব্যবসায়ীদের দোকান পরিচালনার সুযোগ দিয়েছেন।
মার্কেটটিতে মোট ২৮টি দোকান রয়েছে। এসব দোকানে পোশাক জামাকাপড়ের ব্যবসা পরিচালিত হলেও দীর্ঘ ২৫ বছর ধরে দোকান ভাড়া নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী স্বল্প খরচে ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন।
স্থানীয়দের মতে, সাধারণত বাণিজ্যিক মার্কেটে দোকান ভাড়া, অগ্রিম ও অন্যান্য খরচ ব্যবসায়ীদের জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়। কিন্তু আজাদ মার্কেটে দীর্ঘদিন ধরে ভাড়া না নেওয়ার কারণে ব্যবসায়ীরা তুলনামূলক স্বস্তিতে রয়েছেন। এ উদ্যোগকে অনেকে মানবিকতা ও সামাজিক কাজের উদাহরণ হিসেবে দেখছেন।
ভাড়া না নেওয়ার কারণে ব্যবসা পরিচালনায় কিছুটা স্বস্তি পাওয়া যায় এবং নিজেদের পুঁজি ব্যবসার কাজে ব্যবহার করা সম্ভব হয়।
ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় ব্যবসার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে রয়েছে। বর্তমান সময়ে এমন উদর মানসিকতার মানুষের খুব অভাব।
আমাদের কাছ থেকে জায়গা ভাড়া না নেওয়ায় কম লাভে মালামাল বিক্রি করতে পারছি। ফলে একদিকে যেমন আমারা উপকৃত হচ্ছি তেমনি ক্রেতারাও লাভবান হচ্ছে।