সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন চট্টগ্রামে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

রুপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর মনি হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক রুপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর নরসিংদীর পলাশ উপজেলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্ত্তী ওরফ মণি হত্যাকাণ্ডের দীর্ঘ ৯ মাস পর মামলার এজাহারনামীয় প্রধান আসামি রাজেন্দ্র চৌহান ও ​সাগর চৌহান নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নরসিংদীর সদর এলাকা থেকে তাদের আটক করে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মামলা ও নিহতের পরিবার সূত্র জানা যায়, চলতি বছরর ৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে শরৎ চক্রবর্ত্তী ওরফ মনিকে পেছন থেকে অতর্কিত সুপরিকল্পিতভাব গুলি করে হত্যা করা হয়।

মনি চরসিন্দুর বাজারে বাবার মুদি দোকান পরিচালনার পাশাপাশি এক্সকাভেটর খননযন্ত্র ভাড়া দিতেন। ঘটনার দিন দোকান বন্ধ কর বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা ঘাতকরা তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছুড়ে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলেও তাকে প্রাণে বাঁচানো যায়নি। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেখানে শুটারের মুখটি কাপড় দিয়ে বাঁধা ছিল।

নিহতর ভাই রনি চক্রবর্ত্তী বলেন, মামলার প্রধান আসামি ও হত্যার পরিকল্পনাকারী ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান রাজু, সৌমা চৌহান, সাগর চৌহান ও শ্যামল চৌহান এই চারজনকে আসামি করে কোর্ট মামলা করি।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, মনির হত্যাকাণ্ডের পরদিন কারও সঙ্গে কোন পরামর্শ না করে আমার ভাইয়ের ব্যবসায়িক পার্টনার রাজেদ্র চৌহান বাবাকে থানায় নিয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করায়। পরবর্তীত আলামত নষ্টসহ ব্যবসায়িক হিসাব নিয়ে গড়িমসি করা এবং সম্পূর্ণভাবে যোগাযাগ বিচ্ছিন্ন থাকায় আমরা ভাইয়ের (মনি চক্রবর্তী) ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান, ম্যানেজার সৌমা চৌহান, বাড়ির কেয়ারটেকার সাগর চৌহান, শ্যামল চৌহানসহ অজ্ঞাতনামা কয়কজনকে আসামি করে নতুন করে কোর্টে মামলা দায়ের করি। মামলার তদন্তভার ডিবির উপর ন্যাস্ত করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে আমাদের পরিবার আতংকের মধ্যে দিনযাপন করছে বলেও সে জানায়।

নিহতর স্ত্রী অন্তরা মৌখার্জি ও বৃদ্ধ মা গঙ্গা রানী চক্রবর্তী কানাজড়িত কণ্ঠ বলেন, মামলার প্রধান আসামি ও হত্যার পরিকল্পনাকারী রাজেদ্র চৌহান রাজু ও মামলার ৩নং আসামি সাগর চৌহানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা তাদের বিচার ও ফাসি চাই এবং অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

মামলার বাদী মনির ভাই রনি জানান, আমরা আর কিছু চাই না, শুধু এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আর খুনিদর ফাঁসি চাই।

এদিকে মামলার তদন্তকারী অফিসার নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শেখ মোহাম্মদ জসিম জানান, মনি হত্যাকাণ্ডে রাজেন্দ্র চৌহান ও ​সাগর চৌহান নামে দুই জনকে গতকাল রাতে নরসিংদীর সদর এলাকা থেকে গ্রেপ্তার করে আজ সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102