বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত ইনচার্জ পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন নেওয়া শুরু বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দিপু সুলতান রাসেলের (৪২) বাড়ি ঢাকার গেন্ডারিয়া সতীশ সরকার রোডে। তার বাবার নাম ইমাম উদ্দিন।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, রাসেল মাদকাসক্ত ছিলেন। এ কারণে সম্প্রতি তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। তার ১১ বছরের একটি সন্তান রয়েছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাঈমুল ইসলাম বলেন, খবর পেয়ে বারডেম হাসপাতালের নিচ থেকে গুরুতর আহতাবস্থায় দিপু সুলতান রাসেল নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102