রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭ ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’ সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি মৃত ভেবে শোক পালনের পর জীবিত উদ্ধার করা হলো বৃদ্ধাকে অক্ষয়-শিল্পা প্রায় বিয়ে করে ফেলেছিলেন’ নড়াইলে মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার

প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওভারভিলিয়ের (Aubervilliers)-এ একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শিশুর নাম নাহিল। সে সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে। বিস্ফোরণের সময় নাহিল নিজ বাসায় অবস্থান করছিল।

জানা গেছে, ভয়াবহ বিস্ফোরণে নাহিল গুরুতর দগ্ধ ও আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্য সাতজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

মাত্র তিন বছর বয়সী নাহিলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীরা নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102