রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭ ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’ সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি মৃত ভেবে শোক পালনের পর জীবিত উদ্ধার করা হলো বৃদ্ধাকে অক্ষয়-শিল্পা প্রায় বিয়ে করে ফেলেছিলেন’ নড়াইলে মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার

নড়াইলে মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের তাফসির উদ্দিন হাফেজিয়া মাদরাসায় শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাওলানা মাহবুবুর রহমান (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই শিক্ষকের বিরুদ্ধে ওই মাদরাসার আরও পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান সদর উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে মাদরাসায় এক শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়। পরদিন বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনা প্রকাশ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে আত্মগোপনে চলে যান। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তেই ওই শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার আরও পাঁচজন শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগের সত্যতা পায় পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাওলানা মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মাহবুবুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102