শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাঁধের ঢালে লাভের স্বপ্ন কৃষকের আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই সরকার টিকবে না মানুষ এখনই বলছে’ : কর্নেল অলি আহমদ সাপ্তাহিক দুই দিন ছুটিসহ নগদে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু রিয়ালে ফিরতে চান মদ্রিচ, বেঁধে দিলেন শর্ত মালদ্বীপে থাকবে না কোনো ভারতীয় সেনা, মুইজ্জুর কঠোর বার্তা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালো ডাঙ্গা বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম আলগী গ্রামের যুব সমাজের উদ্যোগে এ নৌকাবাইচ আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে বিলের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার বিপুলসংখ্যক দর্শনার্থী নৌকাবাইচ উপভোগ করেন।

প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে নৌকাবাইচ সংস্কৃতি তুলে ধরতে হবে।

তিনি বলেন, ভাঙ্গায় হাজার বছরের নৌকা বাইচ গত ১৭ বছর ধরে হয় না, এটি এবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভাঙ্গার হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হবে, এজন্য যা যা করণীয় তা আমরা করব ইনশা-আল্লাহ। তিনি উপস্থিত হাজারো দর্শকদের এবং নৌকার মালিকদের উক্ত নৌকা বাইচে অগ্রিম দাওয়াত দেন অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102