শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাঁধের ঢালে লাভের স্বপ্ন কৃষকের আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই সরকার টিকবে না মানুষ এখনই বলছে’ : কর্নেল অলি আহমদ সাপ্তাহিক দুই দিন ছুটিসহ নগদে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু রিয়ালে ফিরতে চান মদ্রিচ, বেঁধে দিলেন শর্ত মালদ্বীপে থাকবে না কোনো ভারতীয় সেনা, মুইজ্জুর কঠোর বার্তা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, নিহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আল রাফি (১৪) কুমিল্লার হোমনা উপজেলার মোহাম্মদ আল আমিনের ছেলে ও ইয়াছিন (১৭) টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের মো. আফজালের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিনজন উপজেলা মোড় থেকে অতিরিক্ত গতিতে মোটরসাইকেলে চালিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। তখন শেখ মুজিবের সমাধি সৌধে কমপ্লেক্সের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র আল রাফিকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্র ইয়াসিন মারা যায়।

ওসি আরও বলেন, দুই পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ বা মামলা করেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102