শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাঁধের ঢালে লাভের স্বপ্ন কৃষকের আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই সরকার টিকবে না মানুষ এখনই বলছে’ : কর্নেল অলি আহমদ সাপ্তাহিক দুই দিন ছুটিসহ নগদে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু রিয়ালে ফিরতে চান মদ্রিচ, বেঁধে দিলেন শর্ত মালদ্বীপে থাকবে না কোনো ভারতীয় সেনা, মুইজ্জুর কঠোর বার্তা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

কক্সবাজারে ১৯৩৮ আইফোন ও ৪০ ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬জন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে অভিযান চালিয়ে ওই ৬জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার নম্বর, আসামিদের নাম ও অভিযোগের বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ডিভাইসের মতো দেখতে কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম কী কাজে ব্যবহার করা হতো, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে পুলিশের একটি সূত্র দাবি করেছে, কক্সবাজারে এ ধরনের কর্মকাণ্ডে আরও অনেক বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রের দাবি, চীন ও তাইওয়ানের প্রায় ২০০ থেকে ৩০০ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

তবে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততার বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের ওই সূত্র আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার শহরের হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলে ওঠে। ৩রা সেপ্টম্বর বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের কয়েকজনকে আটক করে।

তবে গ্রেপ্তার চীনা নাগরিকরা কী উদ্দেশে কক্সবাজারে এসেছিলেন এবং হোটেলে অবস্থানকালে তারা কী ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ।

ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102