রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার আদমদীঘিতে নাগর নদীতে বাঁধ দিয়ে নিষিদ্ধ জালে মাছ শিকার ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নবম পে-স্কেলে কম পেনশনধারীদের বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ ভারতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী যেভাবে সম্পূর্ণ হয়েছিল সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো মান্দায় কাবিটা প্রকল্পে ১৮ লাখ টাকা অনিয়মের অভিযোগ জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’

যে ১২ হাজার ৫৫৫ শিক্ষক-কর্মচারীর জন্য বড় সুখবর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ১২ হাজার ৫৫৫ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তি, বিএড স্কেল, উচ্চতর গ্রেড, পদোন্নতি ও অন্যান্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশি থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, সভায় স্কুলে নতুন করে এমপিওভুক্ত হয়েছেন ৩৭৮ শিক্ষক-কর্মচারী। আর কলেজে এমপিওভুক্ত হয়েছেন ২৬৩ জন।

এ ছাড়া ৩ হাজার ৯৫ জন শিক্ষক-কর্মচারী বিএড স্কেল পেয়েছেন। উচ্চতর গ্রেড পেয়েছেন ২ হাজার ৩৭১ জন। এর মধ্যে স্কুলের ২ হাজার ৮০ জন এবং কলেজের ২৯১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

পদোন্নতি পেয়েছেন ২৯৫ জন। পদোন্নতি পাওয়া সবাই স্কুলে কর্মরত শিক্ষক-কর্মচারী।

এমপিও সংশোধনের অনুমোদন পেয়েছেন ১ হাজার ৩৫৪ জন। এর মধ্যে স্কুলের ১ হাজার ১৯১ জন এবং কলেজের ১৬৩ জন রয়েছেন।

এ ছাড়া ৮০৫ জনের ইনডেক্স ডিলিট করা হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৬৭০ জন এবং কলেজের ১৩৫ জন।

এরিয়া বিল পেয়েছেন ৩ হাজার ৯৯১ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে স্কুলের ৩ হাজার ৪১৫ জন এবং কলেজের ৫৭৬ জন রয়েছেন।

এদিকে, সভায় স্কুলের তিনজন শিক্ষককে বদলির অনুমোদন দেওয়া হয়েছে বলেও মাউশির নথিতে উল্লেখ করা হয়েছে।

মাউশির এমপিও কমিটির এ সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102