রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার আদমদীঘিতে নাগর নদীতে বাঁধ দিয়ে নিষিদ্ধ জালে মাছ শিকার ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নবম পে-স্কেলে কম পেনশনধারীদের বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ ভারতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী যেভাবে সম্পূর্ণ হয়েছিল সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো মান্দায় কাবিটা প্রকল্পে ১৮ লাখ টাকা অনিয়মের অভিযোগ জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’

চবিতে রাতে ছাত্রদলের বিক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের লাগাতার মিথ্যাচার ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারাসহ সকল আবাসিক হলে সুপারিশকৃত সিট বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এক বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এসময় মিছিলটি জিরো পয়েন্ট মোড় পেরিয়ে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়সহ সংগঠনটির নেতাকর্মীরা।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, এই ক্যাম্পাসের প্রতিটি হলকে গুপ্ত মুক্ত করতে হবে। সকল সুপারিশকৃত সিট বাতিল করে মেধার ভিত্তিতে হলে আসন বণ্টন করতে হবে। অন্যথায় চবি ছাত্রদল প্রয়োজনে লাগাতার আন্দোলনে নামবে।

তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময় ৪৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বিষয়ে নতুন করে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করতে হবে। কমিটির প্রতিবেদনের আলোকে যারা দক্ষ তাদের চাকরি স্থায়ী থাকবে, অদক্ষ-অথর্বদের চাকরিচ্যুত করতে হবে। সেই সাথে শুধু জামায়াত-শিবির করার কারণে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, ৫ আগস্ট পরবর্তী এই ক্যাম্পাসকে তারা তাদের জমিদারী ঘোষণা করেছিল। তারা সূক্ষ্মকৌশলে ক্যাম্পাসের প্রতিটি হল দখল করেছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের শিবিরের কর্মী-সাথী বানিয়ে প্রতিটি হল ভরপুর করেছে। আর এই ক্ষেত্রে মদদ দিয়েছে সেই রগকাটা সংগঠনের মাদারপার্টির শিবির ক্যাডার তথা জামায়াতের হল প্রভোস্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102