শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাঁধের ঢালে লাভের স্বপ্ন কৃষকের আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই সরকার টিকবে না মানুষ এখনই বলছে’ : কর্নেল অলি আহমদ সাপ্তাহিক দুই দিন ছুটিসহ নগদে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু রিয়ালে ফিরতে চান মদ্রিচ, বেঁধে দিলেন শর্ত মালদ্বীপে থাকবে না কোনো ভারতীয় সেনা, মুইজ্জুর কঠোর বার্তা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের শোভাযাত্রা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

জন্মাষ্টমী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আজ শ্রক্রবার সকালে শ্রী শ্রী রামসীতা মন্দিরে শ্রীকৃষ্ণের বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ শেষে বিকেলে শ্রী শ্রী রমনা কালীমন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা নিয়ে পলাশীর মোড়ে মূল শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। পরে শোভাযাত্রাটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়।

সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সহসভাপতি নিতাই দে সরকার ও দুলাল চন্দ্র মণ্ডলসহ অন্যান্য নেতারা।

বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার আহ্বান জানান।

তারা অভিযোগ করেন, দেশের হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিনিধিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ, জমি দখল, প্রতিমা ভাঙচুর, অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

একই সঙ্গে সংখ্যালঘু নির্যাতন ও দেশত্যাগ বন্ধ এবং জাতীয় সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102