রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

চট্টগ্রামে সিলিন্ডারে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়াপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালাবিবির দিঘীর মোড় এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এর দুই আরোহী পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্যাস সিলিন্ডারের ভেতরে এক পাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে মোট ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102