রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ঋণের টাকায় লাউ চাষ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো সব গাছ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আঁধারে এক কৃষকের ক্ষেতের সব লাউগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন ঋণ নিয়ে লাউ চাষ করা কৃষক শরণ্যচন্দ্র বর্মন ও তার পরিবার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের হার্টশহর গ্রামের সোনার পাড়া ফসলি মাঠে গিয়ে দেখা যায়, ১৬ শতাংশ জমিতে চাষ করা লাউগাছগুলো কাটা অবস্থায় পড়ে আছে। ক্ষেতের পাশে বসে ছিলেন শরণ্যচন্দ্র বর্মন ও তার স্ত্রী। তাদের চোখে-মুখে ছিল হতাশার ছাপ।

কৃষক শরণ্যচন্দ্র বর্মন বলেন, “এনজিও থেকে ঋণ করে ১৬ শতাংশ জমি বর্গা নিয়ে লাউ চাষ করেছিলাম। বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে প্রথমে দেখি, গাছগুলো নুয়ে পড়েছে। পরে গাছের গোড়া পরীক্ষা করে দেখি, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা সব লাউগাছের গোড়া কেটে দিয়েছে।”

তিনি বলেন, “অনেক আশা নিয়ে ঋণের টাকায় লাউ চাষ করেছিলাম। লাউ ধরার আগেই সব গাছ কেটে দেওয়ায় আমার পুরো পরিশ্রম ও বিনিয়োগ নষ্ট হয়ে গেছে। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

শরণ্যচন্দ্র বর্মনের স্ত্রী মাধবী রানী বলেন, “লাউ ধরার আগেই শত্রুতা করে আমাদের সব গাছ কেটে দিয়েছে। এখন আমরা কীভাবে চলব? ঘরে একটি মেয়ে সন্তান আছে। তার লেখাপড়ার খরচ চালাতে হয়। আমাদের এখন চলার কোনো পথ নেই।”

স্থানীয় কৃষক মিজানুর রহমান বলেন, “পরিবারটি অনেক কষ্ট করে জমি বর্গা নিয়ে লাউ চাষ করেছিল। রাতের আঁধারে এভাবে গাছ কেটে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”

ক্ষেতলাল উপজেলার কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেছেন, “এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। ক্ষতিগ্রস্ত কৃষকের সরাসরি ক্ষতিপূরণের সরকারি কোনো ব্যবস্থা না থাকলে তাকে ভবিষ্যতে সরকারি প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।”

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেছেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102