রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

নান্দাইলে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রির দায়ে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নান্দাইল পৌরসভার নতুন বাজার এলাকায় হাজী এন্টারপ্রাইজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৫০ কেজির এক বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকায় বিক্রির সত্যতা পাওয়া যায়।

পরে হাজী এন্টারপ্রাইজের মালিক এটিএম ওয়ালিউল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন মাহমুদ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102