বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিউজ প্রকাশের পর সাড়া, ইকনের লেখাপড়ার দায়িত্ব নেবেন শিক্ষামন্ত্রী কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, আলোচনায় যারা সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি নিয়ে ইসরাইলের উদ্বেগ জুলাইয়ের রক্ত বৃথা যাবে যদি শিশুরা মানুষ না হয় : ডেপুটি স্পিকার ‘গিফটি ফার্মা কাপে অংশ নিল ১২ ওষুধ কোম্পানি প্রতিষ্ঠান ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন আটক রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা: মাদক-সাইবার অপরাধ ও যানজট নিয়ে কঠোর সিদ্ধান্ত রামপালে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। গতকাল রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিশায়ার টেক নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা গতকাল গভীর রাতে ঘোড়াশাল খালিশার টেক গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসে অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102