বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা: মাদক-সাইবার অপরাধ ও যানজট নিয়ে কঠোর সিদ্ধান্ত রামপালে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক বিয়ের দাবিতে দশম শ্রেণির ছাত্রের বাড়িতে বিবাহিত নারীর অনশন রাখালগাছী ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে মাঠে হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব ৩ নম্বর পিলজংগ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোল্লা ফারহাদ হোসেনের প্রার্থিতা ঘোষণা, গণসংযোগে ব্যাপক সাড়া বাবাকে হারিয়েও থামেনি জীবন—রাতে চাকরি, সকালে এইচএসসি পরীক্ষা ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় হাসনাত আব্দুল্লাহ

ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ট্রাকচাপায় তারিফ উদ্দিন মণ্ডল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দিন মণ্ডল। পথে চন্ডিপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও জব্দ এবং চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102