বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা: মাদক-সাইবার অপরাধ ও যানজট নিয়ে কঠোর সিদ্ধান্ত রামপালে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক বিয়ের দাবিতে দশম শ্রেণির ছাত্রের বাড়িতে বিবাহিত নারীর অনশন রাখালগাছী ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে মাঠে হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব ৩ নম্বর পিলজংগ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোল্লা ফারহাদ হোসেনের প্রার্থিতা ঘোষণা, গণসংযোগে ব্যাপক সাড়া বাবাকে হারিয়েও থামেনি জীবন—রাতে চাকরি, সকালে এইচএসসি পরীক্ষা ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় হাসনাত আব্দুল্লাহ

৩ নম্বর পিলজংগ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোল্লা ফারহাদ হোসেনের প্রার্থিতা ঘোষণা, গণসংযোগে ব্যাপক সাড়া

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাগেরহাটের ফকিরহাট আসন্ন ৩ নম্বর পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সাহসী ছাত্রনেতা মোল্লা ফারহাদ হোসেন (এম.এ.)। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটারদের সমর্থন কামনা করছেন তিনি।

প্রচারণায় তিনি জানান, নির্বাচিত হলে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি বলেন, “আমি ৩ নম্বর পিলজংগ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। গরিব-দুঃখী, মেহনতি মানুষের সেবা করাই আমার লক্ষ্য। সকলের সহযোগিতা ও দোয়া পেলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হব।”

এদিকে, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোল্লা ফারহাদ হোসেন। তার সমর্থকরা জানান, তরুণ নেতৃত্ব, সততা এবং জনসেবামূলক মানসিকতার কারণে তিনি ভোটারদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

প্রচার-প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থকরা ইউনিয়নবাসীর কাছে তার জন্য দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। তাদের প্রত্যাশা, জনগণের রায়ে বিজয়ী হয়ে মোল্লা ফারহাদ হোসেন ৩ নম্বর পিলজংগ ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102