মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কোমরপানি ডিঙিয়ে এইচএসসি পরীক্ষা, কুমিল্লার সেই কেন্দ্র পরিবর্তন রামপালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোর বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তার খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি ছোট-বড় গর্তে ধীরগতি, দীর্ঘ যানজট; বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড ভারী বৃষ্টিতে বাগেরহাটে জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর কৃষিজমি সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বৃত্তি, উচ্ছ্বসিত শিক্ষক-অভিভাবক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করানোয় সাবেক এমপির বিরুদ্ধে মামলা

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে দুর্গম উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোস্ট গার্ডের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত রোববার (১২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। চলমান প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুর্যোগকবলিত উপকূলীয় জনগণের পাশে থেকে কোস্ট গার্ড মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102